গাজীপুর-৫ আসনে জনমত জরিপে বিপুল ব্যবধানে এগিয়ে ধানের শীষ, প্রতিদ্বন্দ্বী কলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ সংসদীয় আসনে ভোটারদের রাজনৈতিক অবস্থান জানতে স্থানীয় একাধিক সামাজিক ও রাজনৈতিক গ্রুপের সমন্বয়ে ফেসবুকভিত্তিক একটি জনমত জরিপ পরিচালনা করা হয়েছে। এই জরিপে গাজীপুর-৫ আসনের বিভিন্ন শ্রেণি ও পেশার হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন।

জরিপের ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বর্তমান গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন ধানের শীষ প্রতীকে বিপুল সমর্থন পেয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৭১ শতাংশ ভোটার তার পক্ষে মত দেন, যা তাকে স্পষ্টভাবে প্রথম অবস্থানে রেখেছে।

একই জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছেন জনতার দলের কেন্দ্রীয় মহাসচিব আজম খান। কলম প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৩ শতাংশ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন ১০ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী খাইরুল হাসান। দাড়িপাল্লা প্রতীকে তিনি ১১ শতাংশ ভোট অর্জন করেন।

এছাড়া চরমোনাই পীর সাহেবের দলীয় মনোনীত প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান হাতপাখা প্রতীক নিয়ে জরিপে চতুর্থ অবস্থানে রয়েছেন। তিনি পেয়েছেন ৩ শতাংশ ভোট। জরিপে অংশগ্রহণকারী মোট ভোটারের মধ্যে প্রায় ২ শতাংশ ভোটার কোনো প্রার্থীর পক্ষেই মত দেননি।


জরিপের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, বর্তমান পরিস্থিতিতে বিএনপির প্রার্থী একেএম ফজলুল হক মিলন এই আসনে অন্য সকল প্রতিদ্বন্দ্বীর তুলনায় অনেক এগিয়ে রয়েছেন। জরিপে অংশগ্রহণকারী ও স্থানীয় রাজনৈতিক সচেতন মহলের মন্তব্য অনুযায়ী, যদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, তবে গাজীপুর-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী একেএম ফজলুল হক মিলনের বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।

তবে সংশ্লিষ্টরা এটিও উল্লেখ করেন, এটি একটি জনমত জরিপের ফলাফল মাত্র; চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ভোটের দিন জনগণের রায়ের মাধ্যমেই