back to top
Home প্রচ্ছদ মোবাইলে ইন্টারনেট প্যাকেজ সীমা তুলে দিল বিটিআরসি

মোবাইলে ইন্টারনেট প্যাকেজ সীমা তুলে দিল বিটিআরসি

মোবাইলে ইন্টারনেট প্যাকেজ সীমা, বিটিআরসি

মোবাইলে ইন্টারনেট প্যাকেজ সীমা তুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে গ্রাহকরা এখন তাদের পছন্দমত প্যাকেজ কিনতে পারবেন। রবিবার (১২ জানুয়ারি) বিটিআরসির জারি করা ‘মোবাইল অপারেটরসমূহের ডাটা ও ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ’ সম্পর্কিত এক নির্দেশিকায় এসব বিষয় উল্লেখ করেছে বিটিআরসি।

 

বিটিআরসি ‘র নতুন নির্দেশিকায় অপারেটররা তিন ধরনের প্যাকেজ দিতে পারবে। প্রথমটি হলো– নিয়মিত প্যাকেজ। এ প্যাকেজগুলো সব গ্রাহকের জন্য উন্মুক্ত থাকবে। এর মেয়াদ হবে সর্বনিম্ন ১৫ দিন।

গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ। এটিতে গ্রাহকের ব্যবহার ও গ্রাহকপ্রতি গড় রেভিনিউর ওপর ভিত্তি করে নির্দিষ্ট ক্যাটাগরির গ্রাহকের জন্য। এ ধরনের প্যাকেজের মেয়াদ হবে সর্বনিম্ন তিনদিন।

 

এছাড়া থাকবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ নামে একটি প্যাকেজ। যা বাজারের অবস্থা ও চাহিদা যাচাই-বাছাই করতে এবং ধরন বুঝতে গ্রাহকদের দেওয়া হবে। এটার মেয়াদ হবে সর্বনিম্ন ৭ দিন।

তিন প্যাকেজের বাইরেও গ্রাহকের স্বার্থ ও আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অপারেটররা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী প্যাকেজ নির্ধারণ করতে পারবে। তার আওতায় ঘণ্টাভিত্তিক ও ১-৩ দিন মেয়াদি প্যাকেজ করার সুযোগ দিয়েছে বিটিআরসি।

 

নির্দেশনা অনুযায়ী মোবাইলে ইন্টারনেট প্যাকেজ সীমা প্রতি ঘণ্টার জন্য সর্বোচ্চ ২০০ এমবি (মেগাবাইট), এক দিনের জন্য সর্বোচ্চ ৩ জিবি (গিগাবাইট), দুদিনের জন্য সর্বোচ্চ ৫ জিবি এবং তিন দিনের জন্য সর্বোচ্চ ৮ জিবি প্যাকেজ দিতে পারবে অপারেটররা।