back to top
Home লাইফস্টাইল ও স্বাস্থ্য অন্যন্য স্বাদের গরুর গোস্তের মেথি ভুনা

অন্যন্য স্বাদের গরুর গোস্তের মেথি ভুনা

নিয়মিত গরুর গোস্তের একই রকম রেসিপি খেতে খেতে অনেকেই ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়েন। আসলে বাঙ্গালি ভোজনের অন্যতম উপকরণ গরুর গোস্ত খেতে ভালোবাসেন না, এরকম মানুষজন খুজে পাওয়া মুশকিল। তবে আর দেরি না করে বাসায় রান্না করে ফেলুন মেথি দিয়ে সম্পূর্ন ভিন্ন স্বাদের গরুর গোস্তের অসাধারণ স্বাধের ভুনা। চলুন জেনে নেই দারুণ স্বাদের রেসিপিটি কিভাবে রান্না করতে হবে।

 

প্রথমেই উপকরণ:-

১.মাঝারি টুকরা করা গরু গোস্ত ১ কেজি
২. পেঁয়াজ মোটা করে কাটা ১ কাপ
৩. লাল মরিচের গুঁড়া ৪ টেবিল চামচ
৪. হলুদ গুঁড়া ২ টেবিল চামচ
৫. কাঁচামরিচ আস্ত ৫-৬টি
৬. ২টি এলাচ
৭. দারুচিনি
৮. মেথি ১ টেবিল চামচ
৯. সয়াবিন তেল

 

এবার প্রস্তুত প্রণালী:-

প্রথমে গরুর গোস্ত ভাল করে ধুয়ে নিন। তারপর একটি হাড়িতে তেল গরম করে নিন। এরপর গরম তেলে মেথির ফোঁড়ন দিয়ে সব বাটা ও গুঁড়া মশলা, পেঁয়াজ কুচি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা কষানো হয়ে গেলে গরুর গোস্ত দিয়ে আবার ভালো করে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে গোস্ত পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রাখুন।

 

এবার গোস্ত সেদ্ধ হয়ে গেলে এবং ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে ফেলুন। একটি পাত্রে ঢেলে ভাত, পোলাও অথবা খিচুড়ির সঙ্গে গরম গরম পরিবেশন করুন চমৎকার অন্যন্য স্বাদের মজাদার গরুর গোস্তের মেথি ভুনা।